সোমবার ১৩ জুলাই ২০২৬ - ১৩:১৫
ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনই জবাবহীন থাকবে না

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক পদক্ষেপ জবাবহীন থাকবে না।

হাওজা নিউজ এজেন্সি: সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের ক্ষেত্রে ‘চূর্ণবিচূর্ণকারী জবাব’ (crushing response) দেওয়ার নীতি অব্যাহত রাখা অপরিহার্য।

গরিবাবাদি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা, কিংবা দেশের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় আগাম একটি সুস্পষ্ট ও বাধ্যতামূলক প্রতিক্রিয়া-কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

তার মতে, এ লক্ষ্যে ইসলামি পরামর্শ পরিষদ (মাজলিস) অথবা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (Supreme National Security Council) এমন একটি সিদ্ধান্ত অনুমোদন করা উচিত, যাতে সর্বোচ্চ নেতা বা শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো বিদ্বেষমূলক পদক্ষেপের ক্ষেত্রে রাষ্ট্রের দৃঢ়, নির্ধারিত এবং অনুতাপ সৃষ্টি করবে—এমন প্রতিক্রিয়া আগেই নির্ধারিত থাকে।

তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়।”

গরিবাবাদির এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালায় এবং এর জবাবে ইরানও আঞ্চলিক বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha